সাতক্ষীরা 3:22 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

বরখাস্তকৃত আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রউফকে নাশকতার মামলায় ফের গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:09:06 pm, Thursday, 22 June 2023 268 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার বরখাস্তকৃত আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফকে নাশকতার মামলায় ফের গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২২শে জুন দুপুরে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ২১শে জুন রাত সাড়ে ৮টার দিকে জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রউফ আলিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। একইসঙ্গে তিনি আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সম্প্রতি নাশকতাসহ নানাবিধ সংগত কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, গত ৬ই মে রাত ৯টার দিকে নাশকতা পরিকল্পনার অভিযোগে আলীপুর পেট্রোল পাম্পের সামনে থেকে চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। গতকাল বুধবার তিনি ছাড়া পান। এবং গতকাল রাতেই সাতক্ষীরা জেলা কারাগারের সামনে থেকে তাকে আবারও নাশকতার মামলায় ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, কালিগঞ্জ থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে, গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আলীপুর চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ি পুড়িয়ে সরকার পতনের ঘোষণা দেওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বরখাস্তকৃত আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রউফকে নাশকতার মামলায় ফের গ্রেপ্তার

আপডেট সময় : 11:09:06 pm, Thursday, 22 June 2023