সংবাদ শিরোনাম ::
হাঙ্গেরি সীমান্তে তিন দিন ধরে আটকে আছে ৪৫০ অভিবাসনপ্রত্যাশী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 06:58:11 pm, Tuesday, 4 January 2022 602 300 বার পড়া হয়েছে

তিন দিন ধরে প্রচণ্ড শীতের মধ্যে ৪৫০ অভিবাসনপ্রত্যাশীকে আটকে রাখা হয়েছে হাঙ্গেরি সীমান্তে।
পুলিশ জানায়, হাঙ্গেরিতে যাতে তারা প্রবেশ করতে না পারে, সেজন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী তাদের ঘিরে রেখেছে। খবর আনাদোলুর।
হাঙ্গেরির পুলিশ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনী ৪৫৭ অভিবাসনপ্রত্যাশীকে দেশটিতে প্রবেশে বাধা দিয়েছে।
গত তিন দিন ধরে তারা প্রচণ্ড শীত উপেক্ষা করে সীমান্তে মানবেতর জীবনযাপন করছেন।
পুলিশ আরও জানিয়েছে, গত বছরের ২০-২৬ ডিসেম্বরের মধ্যে ১ হাজার ৪১৮ জন এবং ২৭ ডিসেম্বর-২ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৩৮১ অভিবাসনপ্রত্যাশীকে সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়।
মানবপাচারের অভিযোগে সেখান থেকে ২১ জনকে আটক করেছে পুলিশ। সাইবেরিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে কাটা তারের বেড়া দিয়ে শরণার্থীর ঢল মোকাবিলা করছে হাঙ্গেরি।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























