সাতক্ষীরা 10:15 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সড়ক সংস্কার কাজে ২বছরে নেই কোন গতি, রঙ্গিন ধূলায় মানুষ চরম ভোগান্তিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:13:38 pm, Thursday, 26 January 2023 431 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুল্যার মোড় টু বাঁকা সড়ক সংস্কার ধীরগতির কারণে সড়ক লাগোয়া এলাকা ধুলোর রাজ্যে পরিণত হয়েছে। দীর্ঘদিনেও সড়কটি সংস্কারের কাজ শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সরেজমিনে গিয়ে ও স্থানীয় সূত্রে জানাগেছে, এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী চলাচল করে থাকে।
এ ছাড়া সড়কের পাশে গড়ে উঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি, প্রতিদিন ইটের খোয়ার রঙিন ধুলায় ধূসর হয়ে যাচ্ছে। যানবাহন চলাচলের সময় পথচারী কিংবা অন্য ক্ষুদ্র যানবাহনে চলাচলকারী যাত্রী সাধারণ ও পথচারীদের চলাচল করতে গিয়ে ধূসর ধূলায় দম বন্ধ হয়ে আসে। অন্যদিকে ধূলোর কারণে এ সড়কের দু’ধারে বসবাসকারী গ্রামবাসীর অবস্থাও নাকাল।
ভুক্তভোগীদের অভিযোগ সড়ক নির্মাণ কাজে ধীরগতির কারণে বাতাসে ধূলোবালি থাকায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় পথচারীরা শ্বাসকষ্ট, এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ১৪ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে সাতক্ষীরা, খুলনা, পাইকগাছা, কালিগঞ্জ সহ বিভিন্ন এলাকার বাস, মিনিবাস, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহন যাতায়াত করে থাকে। এ ছাড়া সাতক্ষীরা টু বাঁকা, দরগাপুরে সরাসরি মিনিবাস চলু থাকলেও বর্তমানে সড়কের বেহাল দশার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। সড়কের কুল্যার মোড় থেকে গুণাকরকাটি সড়কটি প্রায় একবছর আগেই সংস্কার কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। দীর্ঘদিন সড়কটি ডাবলু, বিএম (ইটের “খ” দিয়ে) এর কাজ করে ফেলে রাখা হয়েছে। ফলে এলাকা ধূলোর মরুভূমিতে পরিণত হয়েছে। এই কাজটি করছেন মেসার্স রাকা এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান।
এ ছাড়া গুণাকরকাটি থেকে কাদাকাটি পর্যন্ত সড়কের সংস্কার কাজ শুরু হয় প্রায় ৫মাস আগে। কিন্তু এখানেও একই অবস্থা বাকি রয়েছে শুধু কার্পেটিং এর কাজ। আর এই কাজটি করছেন মেসার্স ডিজাইন সলিউশন সেন্টার, ঢাকা নামক ঠিকাদার প্রতিষ্ঠান। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডাঃ মোঃ আব্দুল হাকিম বলেন, প্রতিদিন এই সড়কে চলাচল করতে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়ক নির্মাণ কাজে ধীরগতির কারণে ধুলোবালিতে পথচারীরা শ্বাসকষ্ট, এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
তিনি দ্রুত সময়ে সড়কটির সংস্কার কাজ শেষ করার দাবি জানান। স্থানীয় স্কুল শিক্ষক মিজানুর রহমান বলেন, এ সড়ক দিয়ে আমাদের স্কুল-কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী চলাচল করে থাকে। ধুলোবালির পরিমাণ অত্যাধিক বেড়ে যাওয়ায় শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। তিনি অতি দ্রæত সংস্কার কাজ শেষ করার দাবি জানান। এ বিষয়ে মেসার্স রাকা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী তপন চক্রবর্তীর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ঢাকা ডিজাইন সলিউশন সেন্টারের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান বলেন, সবকিছুর দাম অনেক বেড়ে গেছে।
যে কারণে কাজটি শেষ করতে একটু দেরি হচ্ছে। এখন দুই কোটি ৪৫ লক্ষ টাকার এ কাজটিতে আমার প্রায় ৩০ লক্ষ টাকা লস হবে। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ১৫ থেকে ২০ ফেব্রæয়ারির মধ্যে সড়কে আমি আমার অংশের কাজ সম্পন্ন করবো। আশাশুনি উপজেলা প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, কুল্যার মোড় থেকে বাঁকা সড়কের বিষয়ে আমরা একাধিকবার এ দুটি ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। কিন্তু কুল্যার মোড় থেকে গুণাকরকাটি ঠিকাদার (রাকা এন্টারপ্রাইজ) কথা শুনতে চায়না, আজ না কাল বলে।
আগামী ১৫ দিনের মধ্যে সড়কের কাজ সম্পূর্ণ না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান । আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান বলেন, জনভোগান্তির কথা চিন্তা করে বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। অতি দ্রুত এ সড়কের কার্পেটিং এর কাজ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সড়ক সংস্কার কাজে ২বছরে নেই কোন গতি, রঙ্গিন ধূলায় মানুষ চরম ভোগান্তিতে

আপডেট সময় : 11:13:38 pm, Thursday, 26 January 2023