সাতক্ষীরা 3:59 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সৌরভ-কোহলি বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন প্রধান নির্বাচক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:29:34 pm, Saturday, 1 January 2022 606 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ভারত দলের অধিনায়কত্ব নিয়ে তর্ক-বিতর্ক শেষ হচ্ছে না। এ নিয়ে ঝামেলা চলছেই। টি-টোয়েন্টির পর ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে।

যা নিয়ে কোহলির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির দ্বন্দ্ব এখন প্রকাশ্য।

সেই বিতর্ক নিয়ে এতোদিন চুপ ছিলেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা। এবার মুখ খুললেন তিনি। সৌরভ-কোহলি বিতর্কে বিসিসিআই সভাপতির পক্ষ নিলেন চেতন।

বললেন, ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কোহলির সঙ্গে আলাপ করেছিলেন সৌরভ গাঙ্গুলিসহ নির্বাচকরা। এক বৈঠকে কোহলি এই সংস্করণের নেতৃত্ব ছাড়ার কথা বললেও তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। কিন্তু নিজের অবস্থান থেকে নড়েননি কোহলি।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার সংবাদ সম্মেলনে চেতন শর্মাকে পেয়ে সংবাদকর্মীরা কোহলির প্রসঙ্গ টেনে আনেন।

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকধারী সাবেক এই পেসার বলেন, ‘বৈঠক শুরু হওয়ার পর কোহলির এই সিদ্ধান্ত শুনে সবাই অবাক হন। কারণ, বিশ্বকাপ তখন দরজায় কড়া নাড়ছে। ওই সময় কোহলির এমন সিদ্ধান্তের কথা শুনলে যে কেউ চমকে যাবে। সভায় উপস্থিত সবাই তাকে পুনর্বিবেচনা করার, আবার ভাবার অনুরোধ করেন। তারা বলেন, ‘বিশ্বকাপের পর এসব নিয়ে আলাপ করা যাবে।’ আমাদের সবার মনে হয়েছিল, এসব আলোচনা বিশ্বকাপে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। ভারতীয় ক্রিকেটের স্বার্থেই কোহলিকে অধিনায়ক হিসেবে চালিয়ে যেতে বলা হয়েছিল। ওই সভায় সব নির্বাচক, সকল আহ্বায়ক উপস্থিত ছিলেন। সবাই একই কথা বলেছিলেন। কিন্তু কোহলি সিদ্ধান্তে অটল ছিলেন। অবশ্য তার পরিকল্পনা তো তারই। তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে আমাদের। ’

ভারতীয় বোর্ডের ঘোষণা মতে, বর্তমানে সাদা বলের দুই সংস্করণেই অধিনায়ক রোহিত শর্মা। যদিও চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না রোহিত। তার বদলে দলের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

এর আগে গত বিশ্বকাপে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বকে বিদায় জানান কোহলি। বিশ্বকাপের পরে তাকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।

কোহলি কি নিজ থেকে ভারতের অধিনায়কত্ব ছেড়েছেন? না কি তাকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে? এ প্রশ্ন এখনও চলছে।

কারণ কোহলির দাবি, তাকে কিছু না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বিসিসিআই সভাপতির দাবি, কোহলির সঙ্গে তিনি নিজে আলাপ-আলোচনা করেছেন। এরপরই এই সিদ্ধান্ত আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সৌরভ-কোহলি বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন প্রধান নির্বাচক

আপডেট সময় : 05:29:34 pm, Saturday, 1 January 2022