সিঙ্গাপুর প্রবাসীর বিরুদ্ধে ১০টি হয়রানী মূলক মামলার অভিযোগ
- আপডেট সময় : 07:37:32 pm, Wednesday, 16 August 2023 239 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় সিঙ্গাপুর প্রবাসীর বিরুদ্ধে ১০টি মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে এক প্রতারক মামলা বাজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত সিংগাপুর প্রবাসী আব্দুর জব্বার মোড়লের ছেলে শওকাত আলী মোড়ল জানান, তিনি দীর্ঘ দিন যাবত সিংগাপুর ছিলেন। তার পিতা আবদুর জব্বার মোড়ল এর পৈত্রিক ৮০শতাংশ জমির রেকর্ড সংশোধন করার জন্য দেওয়ানী মামলা নং-৮৩/২৪ দায়ের করেন।
এই মামলা হওয়ার পর থেকে প্রতিপক্ষ একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আবদুল জলিল নিজেকে রক্ষা করতে কৌশলে সাতক্ষীরা আদালতে ও কলারোয়া থানায় একের পর এক মিথ্যা ও হয়রানী মুলক মামলা দায়ের করেন। যার মামলা নং-জিআর-২৭৮/২১, জিআর-৪২৬/২১, জিআর-৪৩৮/২১, জিআর-৭৪২২/২২, ননজিআর-৫৬/২২, নারী ও শিশু-৬২/২২, ননজিআর-৭০/২১, সিআর-৩১৪/২১, সিআর-৩১৬/২১, সিআর-১৭৯/২১। এ বিষয়ে সিঙ্গাপুর প্রবাসী শওকাত আলী আরো জানান-তিনি বিদেশ থাকা কালিন সময়েও ঐ মামলা বাজ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। এমনকি তার কলেজ পড়-য়া ছেলে মেহেদী হাসান ও ভাইপো আশরিফুল ইসলামকেও মামলায় জড়ানো হয়েছে। এই মামলা হওয়ায় তারা আদালতে হাজিরা দিতে গিয়ে লেখা পড়ায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
তিনি এই মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে অভিযুক্ত আবদুল জলিল এর ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-ক্ষতিগ্রস্ত সিঙ্গাপুর প্রবাসী থানা পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করলে তিনি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবেন।
























