সাতক্ষীরা 10:01 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ , প্রতিবাদ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:47:40 pm, Sunday, 11 October 2026 184 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী , ভোমরা স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলামের সারের ডিলারশিপ পাওয়া নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আলিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ।
প্রতিবাদকারীদের অভিযোগ, সম্প্রতি সারের ডিলারশিপ পাওয়াকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে মোঃ রেজাউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে তাঁর সামাজিক মর্যাদা, ব্যবসায়িক সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা মনে করেন।
মোঃ রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ৭ নম্বর আলিপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। এর আগে তিনি সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ৭ নম্বর আলিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিবাদকারীরা বলেন, একজন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানো অনুচিত। তাঁরা অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তাঁরা আরও বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত অবস্থানকে কেন্দ্র করে কাউকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। কোনো বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করা উচিত।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ এ ধরনের অপপ্রচার বন্ধ করে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মোঃ রেজাউল ইসলামের বিরুদ্ধে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ , প্রতিবাদ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের

আপডেট সময় : 05:47:40 pm, Sunday, 11 October 2026