সাতক্ষীরা 9:24 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা ২ মনোনীত প্রার্থীর সাথে সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:47:54 pm, Thursday, 14 December 2023 252 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল্লাহ, সাতক্ষীরা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু’র নৌকা বিজয়ে প্রচার প্রচারনার লক্ষে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের পোস্ট অফিস মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলহাজ্ব আসাদুজ্জামান বাবু’র সাথে সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, পৌর আ’লীগের সহ সভাপতি মীর মোস্তাক আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, যুগ্ম সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ তানভির হুসাইন সুজন, সদস্য রেজাউল ইসলাম রেজা।

এছাড়া বক্তব্য রাখেন আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুর রহমান, কুশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সবুজ, শীবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাসেম, আলীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার, বল্লী ইউনিয়ন যুবলীগের সভাপতি আফতাবুজ্জামান লাল্টু, বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রিপন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন যুবলীগনেতা গোলাম কিবরিয়া বাবু, ইনজামামুল হক ইনজা, ডালিম হোসেন, ফজলু ঢালী সহ সদরের ১৪টি ইউনিয়ন যুবলীগ ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে উৎসবমূখর পরিবেশ সৃষ্টির লক্ষে যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে ভোটাদের ভোট কেন্দ্রে আনার জন্য নির্বাচনী মাঠে কাজ করবে। এবং সাতক্ষীরা-০২ আসনে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করতে আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটারদের বাড়িতে বাড়িতে যেয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়ন বার্তা নিয়ে নৌকার মাঝি আসাদুজ্জামান বাবু’র প্রচার প্রচারনা চালাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা ২ মনোনীত প্রার্থীর সাথে সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আপডেট সময় : 06:47:54 pm, Thursday, 14 December 2023