সাতক্ষীরা 5:37 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা সীমান্তে ১জন আসামীসহ প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:11:28 pm, Monday, 10 March 2025 162 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা : গত রবিবার ৯ই মার্চ সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক, বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল একটি ইজিবাইক-সহ ১জন আসামী ও ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ঝাউডাংগায় বিশেষ ক্যাম্প এর দায়িত্বাধীন সীমান্ত শূন্য লাইন হতে ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আবাদের হাট এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

উক্ত সংবাদ প্রান্তির পর অধিনায়কের নির্দেশে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েব সুবেদার এম এম কামরুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

এ সময় আভিযানিকদল সাতক্ষীরা শহর হতে সীমান্ত এলাকায় যাওয়ার সময় সন্দেহভাজন বাংলাদেশী লাগরিক মোঃ সোহেল উদ্দিন (৫৫), পিতাঃ মোঃ হামেজ উদ্দিন, গ্রামঃ আইসপাড়া, থানাঃ কলারোয়া ও জেলাঃ সাতক্ষীরা১টি ইজিবাইক এবং ২টি মোবাইলসহ আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের সামলের ইষ্টিয়ারিং এর নিচের অংশে ফিটিং এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম। আটককৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত টাকা।

স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সীমান্তে ১জন আসামীসহ প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার আটক

আপডেট সময় : 02:11:28 pm, Monday, 10 March 2025