সাতক্ষীরা 11:47 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ভুলে ভরা প্রশ্নপত্রে পরীক্ষা নিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:59:28 pm, Tuesday, 3 December 2024 366 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রেসে না ছাপিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান কর্তৃক প্রশ্নপত্র তৈরী করার অভিযোগ উঠেছে। একই সাথে সেই ভুলে ভরা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ভুলে ভরা প্রশ্ন নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট অভিযোগ দিলে তিনি জানান, পরবর্তীতে প্রশ্ন ঠিক করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ৯বম শ্রেণির মর্নিং শিপর্ট এর একজন শিক্ষার্থী জানান, ইংরেজী প্রশ্নের ৭ দাগের একটা লাইনই ছিলনা, ৪ দাগের কবিতা অংশের প্রথম প্রশ্নটাও ভুল, প্যাসেজ’র বানান ভুল। নাম প্রকাশে অনিচ্ছুক ৭ম শ্রেণির একজন শিক্ষার্থী জানান, বাংলা পরীক্ষায় দৃশ্যপট ভুল, ৬ষ্ঠ শ্রেণির ইতিহাসেও নানাবিধ ভুলে ভরা প্রশ্নে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বিদ্যালয় সংশ্লিষ্ট যাকে দিয়ে প্রশ্ন পত্র টাইপ করেছেন তার মেয়ে ঐ বিদ্যালয়ের প্রভাতী শাখার ৯বম শ্রেণির শিক্ষার্থী। ৯বম শ্রেণির গণিত প্রশ্ন একাধিক ভুল।

এছাড়াও দাগ নম্বর ভুল, ভগ্নাংশের চিহ্ন ভুলসহ বিভিন্ন ভুলে ভরা প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়ে অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে বলে জানায় একাধিক শিক্ষার্থী। বার্ষিক পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা হয়রানীর শিকার হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রেস ও সরকারের রাজস্ব বঞ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ভুলে ভরা প্রশ্নপত্রে পরীক্ষা নিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

আপডেট সময় : 08:59:28 pm, Tuesday, 3 December 2024