সাতক্ষীরা 9:04 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:31:58 pm, Tuesday, 28 January 2025 303 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক ড. ফ.ম মাহবুবুর রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর মো. শাখাওয়াত হোসেন শরিফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উপপ্রধান প্রস্তুতকারক মো. সাদেকুর রহমান, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাইমেট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,  উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল হক প্রমুখ। তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় দশটি স্টল স্থান পেয়েছে। মেলার উদ্বোধনপূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় প্রশাসনিক কর্মকর্তা, সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন 

আপডেট সময় : 08:31:58 pm, Tuesday, 28 January 2025