সাতক্ষীরা 2:34 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা শ্যামনগরে ৩টি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:19:31 pm, Friday, 31 March 2023 383 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে ৩টি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার রাত ২টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা শ্যামনগরের পার্শ্বেমারী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ব্যবসায়ী আজিজুল হক (২৭) কে আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ী শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার লিয়াকত গাজীর পুত্র।
কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রার লেফটেন্যান্ট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল শ্যামনগরের পার্শ্বেমারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ০২টি একনলা বন্দুক, ০১ টি চারনলা বন্দুক, ০২ রাউন্ড তাজা কার্তুজ, ০১ টি দেশীয় দাঁ ও ০১ টি রডসহ অস্ত্র ব্যবসায়ী আজিজুল হক (২৭) আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আজিজুল হক জানিয়েছেন, তিনি ২০১৮ সালে আত্মসমর্পনকারী ডাকাত মেহেদী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এবং বিভিন্ন সময়ে সুন্দরবন এলাকায় ডাকাতি করতেন।
জব্দ হওয়া অস্ত্রসহ আটক আজিজুল হককে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা শ্যামনগরে ৩টি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট সময় : 05:19:31 pm, Friday, 31 March 2023