সাতক্ষীরা বাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা ও সাংবাদিক (সাগর)
- আপডেট সময় : 03:15:00 am, Saturday, 22 April 2023 369 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরাবাসী সহ দেশবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার (রোজা রাখার) পরে আসে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকার ভেদাভেদ ভুলে সকল শ্রেণী -প্রেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই ঈদ। প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়েমুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তিনি আর ও বলেন, ঈদ খুশি আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতি উৎসব। আগামী দিনে ও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন। যুবলীগ নেতা ও সাংবাদিক আরিফুজ্জামান (সাগর)।
ঈদ-উল-ফিতর আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধির সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবনে ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।
——————
























