সাতক্ষীরা 8:44 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা পুলিশের অভিযানে ইজিবাইক চোর ছয় সদস্যসহ দুইটি চোরাই ইজিবাইক উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:28:20 pm, Friday, 26 January 2024 260 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ইজিবাইক চোর চক্রের ছয় সদস্যসহ দুইটি চোরাই ইজিবাইক উদ্ধার করেছে। যশোর কোতয়ালী থানার কচুয়া ইউনিয়নের ঘোপ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো যশোরের রাজারহাট এলাকায় শ্বশুর শাকের আলীর বাড়িতে বসবাসকারী কলারোয়ার জয়নগর গ্রামের মোঃ জামির বিশ্বাসের ছেলে মোঃ বাবলু বিশ্বাস (৪৪)। তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের ঘোপ এলাকা থেকে আটক করা হয় মোঃ আবু বক্কর মোল্লার ছেলে মোঃ ইকলাসুর রহমান (৩৮), মোঃ ইসাহাক মোল্লার ছেলে মোঃ আব্দুর রহমান (৩৮), মৃত আবুল হোসেন মোল্লার ছেলে মোঃ সামছুর রহমান ডাক্তার (৪০), মৃত মুকতাদির মোল্লার ছেলে মোঃ সাগর মোল্লা (৪২) এবং মোঃ লাভলু হোসেনের ছেলে মোঃ সাকিব হাসান (১৮)। আটককৃতদের সকলের বাড়ি যশোরের কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে।

পুলিশ জানায, গত ২৫ জানুয়ারী বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের লাবনীর মোড়ে হতে আসামী বাবুল বিশ্বাসসহ অজ্ঞাতনামা আরো একজন আসামী একটি ইজিবাইক ভাড়া নিয়ে পাটকেলঘাটা বাজারে ডিম কেনার জন্য যায়। ইজিবাইকটি পাকা রাস্তার উপরে রেখে তাদের মধ্যে একজন চালককে নিয়ে বাজারে যায়। সেখান থেকে কয়েকটি বস্তা কিনে ইজিবাইক চালককে গাড়ির কাছে পাঠায়। কিন্তু ইজিবাইক চালকের রেখে দেওয়া স্থানে ইজিবাইকটি না পেয়ে পুনরায় বাজারে যেয়ে অজ্ঞাতনামা যাত্রীকে আর খুজে পাইনি। ইজিবাইকটির মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এদিকে ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে প্রতারক বাবুল বিশ্বাসকে দেখে চিনতে পারে ইজিবাইকের চালক। সে তাকে দাড়াতে বললে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপাদ্দ করে। এসময় বাবুল বিশ্বাস মামলার তদন্তকারী কর্মকর্তা এস এম শামিম আকতারের কাছে ইজিবাইক চুরি এবং সেটি যশোরের ঘোপ এলাকায় বিক্রির কথা স্বীকার করে।

পরবর্তীতে সাতক্ষীরা সদর থানার পুলিশ যশোরের ঘোপ এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া উক্ত ইজিবাইকসহ দুটি ইজিবাইক উদ্ধার করে এবং উপরোক্ত আসামীদের গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা পুলিশের অভিযানে ইজিবাইক চোর ছয় সদস্যসহ দুইটি চোরাই ইজিবাইক উদ্ধার

আপডেট সময় : 07:28:20 pm, Friday, 26 January 2024