সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০২
- আপডেট সময় : 06:29:37 pm, Monday, 6 March 2023 363 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-০৫/০৩/২০২৩ তারিখ থানার এসআই(নিঃ)/লোকমান হোসেন সঙ্গীয় এএসআই(নিঃ)/জিয়াউর রহমান, এএসআই/গোলাম মোস্তফা ও ফোর্সের সহায়তায় ১৭.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন রেউই (পূর্ব পাড়া) সাকিনন্থ জনৈক সাইদুল ইসলাম (৩২), পিতা- এনামুল সরদার এর নির্মানাধীন বাড়ির দক্ষিন পাশে মাধবকাঠি হইতে রেউইর বাজার গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ মোস্তাফিজুর রহমান(৪৫), পিতা-মোঃ হাফিজ উদ্দিন সরদার ,স্থায়ী: গ্রাম- ছয়ঘরিয়া (মাধবকাটি) উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরা, ২ মোঃ তরিকুল ইসলাম(৩০), পিতা-মোঃ রফিকুল ইসলাম ,স্থায়ী: গ্রাম- পলাশপোল (নিউমাকেটের পিছনে) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা –সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশি করিয়া তাহাদের হেফাজত হইতে মোট ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১০.৫ গ্রাম, মূল্য ২১,০০০/- টাকা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
























