সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় ০৫ জন আটক
- আপডেট সময় : 11:59:57 pm, Thursday, 17 November 2022 592 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি. সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে, সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-১৭/১১/২০২২ তারিখ সদর থানার বিশেষ অভিযান টিমের এসআই/মোঃ সাইদুজ্জামান, এসআই(নিঃ) তন্ময় কুমার দেবনাথ, এএসআই(নিঃ)/ মোঃ সুমন আলী, এএসআই(নিঃ)/ মোঃ ইয়ার আলীদের সহায়তায় রাত্র ০২:৩০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন লাবসা ইউপি দেবনগর সাকিনস্থ আসাদ মেম্বরের ঘেরের উত্তর পাশে বাইপাস ব্রিজের উপর হইতে আসামী ১/মোঃ রুবেল (৩৫), পিতা- আবুল বাশার হাওলাদার, সাং-বড়বিড়াল ঝুড়ি, থানা- কাউখালী, জেলা- পিরোজপুর, ২) মোঃ নাসির হাওলাদার (৪৮), পিতা- মৃত হোসেন হাওলাদার, সাং- নয়াকান্দি, ইউপি- কান্দি, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, বর্তমান সাং- হোগলাডাঙ্গা (বাঁশবাড়িয়া), থানা- হরিনটানা, জেলা- খুলনা, বর্তমান সাং- গল্লামারী কৃষ্ণ মন্দিরের পাশে, থানা- সোনাডাঙ্গা, জেলা-খুলনা, ৩) মোঃ পারভেজ রানা @ খোকন (৩৫), পিতা- আইজুল হাওলাদার, সাং- রাজাপুর দেয়াড়া, থানা- রুপসা, জেলা- খুলনা, ৪) মোঃ আঃ কুদ্দুস মিয়া (৫২), পিতা- মৃত সৈয়দ আলী, সাং- হোতখালী, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর, ৫) মোঃ শহিদুল হাওলাদার (৩৫), পিতা- মোঃ হামেদ হাওলাদার, সাং- নৈহাটি, থানা- রুপসা, জেলা- খুলনা। উক্ত আসামিদের হেফাজত হইতে ডাকাতি প্রস্তুতির সময় বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। একটি লোহার বাট যুক্ত লোহার দা, যাহা বাট সহ লম্বা অনুমান ১৪ ইঞ্চি লম্বা, ২। একটি কাঠের বাট যুক্ত ছুরি, যাহা বাট সহ লম্বা ১৫ ইঞ্চি, ৩) একটি কাঠেরবাট সহ লোহার ছুরি, যাহা লম্বা ১৮ ইঞ্চি, ৪। একটি লোহার রড, যাহা লম্বা অনুমান ২৫ ইঞ্চি, ৫। একটি লোহার রড যাহা লম্বা অনুমান ২৬ ইঞ্চি।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ কারা হয়েছে।
























