সাতক্ষীরা 4:00 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা তালা উপজেলা কৃষকলীগের সকল কার্যক্রম স্থগিত: সভাপতি ও সম্পাদক বহিস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:42:14 am, Tuesday, 22 November 2022 697 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

তালা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা উপজেলা শাখা কৃষকলীগের সকল কার্যক্রম সাময়িক স্থগিত করে তালা উপজেলা কৃষকলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাময়িক বহিস্কার করা হয়েছে। ২১ নভেম্বর বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি ও সাধারণ সম্পাদক মো: সামছুজ্জামান জুয়েলের যৌথ স্বাক্ষরিত একপত্রে তালা উপজেলা শাখার সকল কার্যক্রম স্থগিতপূর্বক সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিস্কার করা হয়। পত্রে বলা হয়েছে, গত ০৫-১১-২০১২ তারিখ সাতক্ষীরা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের পর থেকে তালা উপজেলা কৃষকলীগের ব্যানারে অব্যাহতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদ্বয়কে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করা হচ্ছে। যা সংগঠনের চরম শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম। তালা উপজেলা কৃষকলীগের এহেন দায়িত্বজ্ঞানহীন শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তালা উপজেলা কৃষকলীগের সকল কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো। পাশাপাশি তালা উপজেলা কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদ্বয়কে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী ১৫ দিনের মধ্যে জেলা কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো। প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা তালা উপজেলা কৃষকলীগের সকল কার্যক্রম স্থগিত: সভাপতি ও সম্পাদক বহিস্কার

আপডেট সময় : 02:42:14 am, Tuesday, 22 November 2022