সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন সভাপতি টিটু, সাধারণ সম্পাদক মামুন
- আপডেট সময় : 07:11:15 pm, Sunday, 4 October 2026 109 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেক্স: উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং—খুলনা-৫৫০) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৫৯২ জন। ভোটগ্রহণ শেষে শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. জাকির হোসেন টিটু (ছাতা প্রতীক) ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোজাফফর হোসেন (চেয়ার প্রতীক) পেয়েছেন ৬০৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে শেখ মামুন-অর-রশিদ (টেলিভিশন প্রতীক) ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক হোসেন (হরিণ প্রতীক) পেয়েছেন ৩৩৩ ভোট।
সহ-সভাপতি পদে শামিনুর রহমান সাদ্দাম (ঠেলাগাড়ি প্রতীক) ৪২৮ ভোট এবং খন্দকার বদিউর জামান (টেবিল প্রতীক) ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে মো. আশরাফুজ্জামান (সাজু) (মোটরসাইকেল প্রতীক) ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল (মোরগ প্রতীক) পেয়েছেন ৪১৪ ভোট।
সহ-যুগ্ম সম্পাদক পদে কামাল (বাস প্রতীক) ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবুল হোসেন (টেবিল ফ্যান প্রতীক) পেয়েছেন ৪০৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. সাজু আহম্মেদ (উড়োজাহাজ প্রতীক) ৫০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মিরাজুল ইসলাম (উট প্রতীক) পেয়েছেন ২৬৭ ভোট।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. মশিয়ার (মাইক প্রতীক) ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর নাজমুল হায়াত (প্রাইভেট কার প্রতীক) পেয়েছেন ২৯৯ ভোট।
প্রচার সম্পাদক পদে মো. মিন্টু (হাতি প্রতীক) ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর হায়দার আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২৫৮ ভোট।
সহ-প্রচার সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন (ব্যাট-বল প্রতীক) ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুমন হোসেন (বালতি প্রতীক) পেয়েছেন ৩৪৮ ভোট।
সমাজকল্যাণ সম্পাদক পদে মো. জুলফিকার হোসেন (ট্রাক প্রতীক) ৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজগর আলী (বই প্রতীক) পেয়েছেন—
























