সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ
- আপডেট সময় : 07:38:40 pm, Sunday, 27 November 2022 608 300 বার পড়া হয়েছে

অদ্য ২৭ নভেম্বর ২০২২ খ্রিঃ সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মনিরুজ্জামান পুলিশ সুপার, সাতক্ষীরা। পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা , ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, পুলিশ তার কাজের পেশাদারিত্বের পাশাপাশি অনেক মানবিক কাজে অংশগ্রহণ করছে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মামলা তদন্ত, আসামি গ্রেফতার, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক তথ্য সংগ্রহের মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছে। মূলত বিট পুলিশিং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে আইনী সহায়তা দেওয়ায় জেলা পুলিশের মূল লক্ষ্য।
কল্যান সভায় পুলিশ সুপার মহোদয় সাতক্ষীরা জেলার কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জনাব এস.এম জামিল আহমেদ,সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল),সাতক্ষীরা কে অভিনন্দন ও সম্মাননা পুরস্কার প্রদান করেন এবং পুলিশ লাইন্স মাঠে ক্রিকেট খেলার লক্ষ্যে পুলিশ সদস্যদের মধ্যে ১০ টি ক্রিকেট ব্যাট প্রদান করেন।
অদ্যকার কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোঃআতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), জনাব মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল), জনাব আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার, (কালীগঞ্জ সার্কেল),জনাব এস.এম জামিল আহমেদ,সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন,সহকারী পুলিশ সুপার, (তালা সার্কেল),সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।
























