সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরা পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত
- আপডেট সময় : 09:19:46 pm, Saturday, 22 April 2023 341 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অদ্য ২২ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ, সাতক্ষীরার আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃমরিয়ম খাতুন, সভানেত্রী,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব শাহনাজ সুলতানা, সাধারণ সম্পাদিকা,পুনাক,জনাব মোঃআমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),জনাব মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জনাব সিতিমা সুলতানা, কোষাধ্যক্ষ, পুনাক,জনাব মোঃআমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল),জনাব এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল),জনাব মোঃসাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল),সাতক্ষীরা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
























