সাতক্ষীরা 2:16 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:27:49 pm, Wednesday, 19 July 2023 274 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে বিশাল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৯শে জুলাই বিকাল ৪টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু চত্বরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভাপতির বক্তব্যে এমপি রবি বলেন, “আমরা উশৃঙ্খলতার সাথে কোন কিছু করতে চায়না। আমরা শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে এবং রাজনৈতিকভাবে রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো। আমরা কোন অত্যাচার ও উশৃঙ্খলতা অনাচার সৃষ্টি করতে চায়না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধী দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ আওয়ামী লীগকে ২১ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়নি। বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। অনেক আন্দোলন সংগ্রাম সংগ্রাম জেল-জুলুম সহ্য করে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ মুনসুর আহমেদ, এ্যাডঃ অনিত মুখাজী, অ্যাডভোকেট তামিম আহমেদ সোহা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, এ্যাডঃ শেখ তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ ফরিদা আক্তার বানু, জেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ আব্দুল্লাহ সরদার, জেলা কৃষক লীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি প্রমুখ।

সমাবেশ শেষে খুলনা রোড মোড় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিশাল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা মৎস্যজীবীলীগ, জেলা তাঁতীলীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ বাংলাদেশ আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : 10:27:49 pm, Wednesday, 19 July 2023