সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত…. অদ্য ৯ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়,সাতক্ষীরাতে জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক, সাতক্ষীরার সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম। সভায় পুলিশ সুপার মহোদয় অত্র জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক,সভাপতি(ভারপ্রাপ্ত),জেলা আওয়ামী লীগ,সাতক্ষীরা,জনাব আলহাজ্ব নজরুল ইসলাম,চেয়ারম্যান,জেলা পরিষদ,সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ,জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
- আপডেট সময় : 05:04:33 pm, Sunday, 9 April 2023 356 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : অদ্য ৯ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়,সাতক্ষীরাতে জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক, সাতক্ষীরার সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম। সভায় পুলিশ সুপার মহোদয় অত্র জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক,সভাপতি(ভারপ্রাপ্ত),জেলা আওয়ামী লীগ,সাতক্ষীরা,জনাব আলহাজ্ব নজরুল ইসলাম,চেয়ারম্যান,জেলা পরিষদ,সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ,জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
























