সাতক্ষীরা 11:38 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা কালিগঞ্জে আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে জেলা প্রশাসক এর মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:47:08 pm, Friday, 13 December 2024 198 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার (৫ নং) কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে গড়ার লক্ষ্যে এলাকাবাসীর সাথে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহৎপুর কল্যাণ সংস্থার আয়োজনে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় মতবিনিয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও শিক্ষক জিএম আবু আব্দুল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।

তিনি বলেন আমি যে গ্রামের স্বপ্ন দেখি এই মহৎপুর গ্রামে এসে তা পূরণ হয়েছে। হনহনিয়া ও নাটোরের সিংগার গ্রামের উদাহরণ দিয়ে তিনি বলেন গ্রামে দল থাকবে, দলাদলি থাকবে না। উচ্চ পরিষদ ও নি¤œ পরিষদ থাকবে। সকলে মিলে গ্রামকে সাজাতে হবে গ্রামের বিচার গ্রামেই করতে হবে। গ্রামের চোর, মাদকসেবি থাকলে তাদেরকে ভালো করতে হবে। সব ধর্মের, বর্ণের ও সব দলের লোক থাকবে সকলে মিলে একটি আদর্শ গ্রাম গড়ে তুলতে হবে।

আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে। আদর্শ গ্রামের মানুষের মূল কাজ হবে মানুষের কল্যাণে কাজ করা। আমরা কেউ থাকবো না আপনাদের কাজ করতে হবে। আদর্শ গ্রাম উপহার দিতে আমি আপনাদেরকে সহযোগিতা করব। মতবিনিয়ে সভায় স্বাগত বক্তব্য রাখেন মহৎপুর কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা জামায়াত ইসলামের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কালিগঞ্জ কলেজের অধ্যাপক মোসলেম উদ্দিন, সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা ছাত্র সমন্বয়ক রাকিব, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিহাদ আলী, মানবাধিকার কমিটির সভাপতি ওয়াহিদুল রহমান ছোট প্রমূখ। সভায় গ্রামের সাধারণ নাগরিক সরকারি কর্মকর্তা সাংবাদিক শিক্ষক মুক্তিযোদ্ধা কৃষক শ্রমিক সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা কালিগঞ্জে আদর্শ গ্রাম গড়ার লক্ষ্যে জেলা প্রশাসক এর মতবিনিময় সভা

আপডেট সময় : 10:47:08 pm, Friday, 13 December 2024