সাতক্ষীরা কলারোয়ায় জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ১২জন আহত
- আপডেট সময় : 09:46:02 pm, Saturday, 22 July 2023 324 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা কলারোয়ায় জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ১২জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্ব অবস্থায় ৫জনকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ২২শে জুলাই বেলা ১টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলইপুর গ্রামে।
ঘটনার বিবরণে জানা গেছে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলইপুর গ্রামের কওসার, ফজর আলী, এশার আলী, মশিয়ার, রাবিয়া বেগমের সাথে মোস্তাক, শাহাবুদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে উভয় পক্ষের মধ্যে মামলাও চলছে। আজ শনিবার দুপুরে ঐ বিরোধ পূর্ন জমি আমিন দিয়ে মাফযোগ করার সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়।
এসময় লাঠিসোটা নিয়ে হামলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে মশিয়ার (৫০), রাবিয়া বেগম (৬০), ফতেমা খাতুন (৩৫), রহিমা খাতুন (৩০), মিঠু (৪৫), গোলাম রসুল (২৭), রাশিদা খাতুন(৪৫), ফজর আলী (৫০), রেখা খাতুন (২৪), ডালিয়া খাতুন (৩৫), শাহাবুদ্দিন (৪৫) আহত হয়। আহতদের মধ্যে মশিয়ার (৫০), রাবিয়া বেগম (৬০), ফতেমা খাতুন (৩৫), ডালিয়া খাতুন (৩৫) ও শাহাবুদ্দিনকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।






























