সাতক্ষীরা 12:32 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা কলারোয়ায় শিক্ষকদের সাথে মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:33:36 pm, Wednesday, 20 December 2023 256 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর সাথে সৌজন্য মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।

বুধবার ২০ ডিসেম্বর সকাল ১০টায় কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদমিনার চত্বরে জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৌজন্য মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ বিপুল সংখ্যক শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতে চাই। এলাকার শিক্ষা বিস্তারে তিনি অতীতের মতো সকল সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, আজহারুল ইসলাম, বদরুজ্জামান বিপ্লব, রুহুল আমিন, এবাদুল হক, শফিকুল ইসলাম, আজিজুর রহমান, সহকারী শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, হাফিজুর রহমান, হুমায়ুন কবির মিঠু, শামসুর রহমান লাল্টু, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আসাদ, বনি আমিন, উৎপল কুমার সাহা, ইব্রাহীম হোসেন, আব্দুল করিম, আব্দুস সবুর, বদরুজ্জামান বদরু, জাকাতুল্যাহ, রহুহুল কুদ্দুস, মহসীন আলি, শাহরিয়ার কবির সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ শতাধিক শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা কলারোয়ায় শিক্ষকদের সাথে মতবিনিময়

আপডেট সময় : 06:33:36 pm, Wednesday, 20 December 2023