সাতক্ষীরা 2:18 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা আশাশুনি প্রধান সড়কের বড় ফাঁটলের সৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:28:22 pm, Saturday, 8 July 2023 246 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা টু আশাশুনি প্রধান সড়কের ঝাটিকাটা নামক স্থানে সড়কের পাশে বড় ধরনের ফাঁটলের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে ভারি বৃষ্টিপাতে ধ্বস নেমে সড়ক নষ্ট ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ার শঙ্কা বিরাজ করছে।

সম্প্রতি বৃষ্টিপাতের ফলে দ্রুততম সড়কের মহেশ্বরকাটি মৎস্য সেটের দক্ষিণ দিকে পেট্রোল পাম্প রেখেই ঝাটিকাটা গ্রামের কাছে মেইন সড়কের পশ্চিম পাশের মাটির অংশ পুরোটাই ফাঁটলের শিকার হয়েছে। প্রায় ১০ হাত এলাকার মাটির পুরো অংশই ফাটলের সৃষ্টি হয়ে অনেকটা সরে গেছে। প্রতিদিন বৃষ্টির পানিতে মাটি সরে যাচ্ছে। পাশে নয়নজলির খাদের মধ্যে পাশের মাটি যে কোন মুহুর্তে পুরোটাই নেমে যেতে পারে।

তখন বিদ্যুৎ লাইনের খুটি ভেঙ্গে পড়বে, পিচ ঢালাই রাস্তাও বসে ধসে যেতে পারে। ভারি যানবাহনের চাপে এমনিতেই ঝুকিতে রয়েছে এই স্থানের সড়কটি। কে বা কারা ভাঙ্গন কবলিত ফাটল ধরা স্থানে লাল কাপড় টানিয়ে সতর্কতার সংকেত জারি রেখেছেন। কিন্তু সপ্তাহ পার হলেও সড়ক রক্ষায় ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকার পথচারী রনজিৎ দাশ জানান, ভাঙ্গন স্থানে প্রথমে সামান্য ফাটল লেগেছিল। বৃষ্টিপাতের ফলে ক্রমে ক্রমে বাড়তে বাড়তে এখন বড় আকার ধারণ করেছে। বৃষ্টি হতে থাকলে বা ভারি যানবাহনের আঘাতে ২/৪ দিনের মধ্যে মাটির অংশ ভেঙ্গে খালে বিধ্বস্থ হতে পারে।

বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু জানান, আমি আজকে ফাটল স্থান দেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা আশাশুনি প্রধান সড়কের বড় ফাঁটলের সৃষ্টি

আপডেট সময় : 11:28:22 pm, Saturday, 8 July 2023