সাতক্ষীরা আশাশনি সড়কের রাস্তার দুই ধারের মরা গাছ মরন ফাঁদ
- আপডেট সময় : 07:29:39 pm, Monday, 14 November 2022 728 300 বার পড়া হয়েছে

মেহেদী হাসান শিমুল:-
সাতক্ষীরা টু আশাশুনি সড়কের দুই ধারে শত বছরের শিশু চটকা বিভিন্ন প্রজাতি গাছ পোকা লেগে মারা যাচ্ছে ।
যেকোনো সময় পথচারীদের মৃত্যুর কারণ হতে পারে। এক ধরনের ভাইরাস পোকা যা চোখে মিলান করা খুব কঠিন গাছের ডালে এক ধরনের প্রলেপ পুরো আবরণের মতো লেগে থাকে।
গাছের পাতা খেয়ে ফেলে এবং গাছের পাতা শুকিয়ে যায় গাছের ডাল শুকিয়ে গাছ ধীরে ধীরে মারা যায় ।
মরা গাছগুলো অপসারণ না করলে যে কোন সময় পথচারীদের গাছের ডাল বা গুঁড়ি ভেঙে মৃত্যু হতে পারে।
প্রতিনিয়ত গাছের শুকনা ডাল ভেঙে পথচারীরা আহত হচ্ছে।
একটু ঝড় বৃষ্টি হলে বড় বড় গাছের গুড়ি রাস্তার ওপর ভেঙ্গে পড়ছে জনগণ নিরাপত্তাহীন ভাবে সড়কের চলাচল করতে হয়।
রাস্তার দুই ধারে গাছ আশীর্বাদ না হয়ে এ যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
গাছের এই কঙ্কাল অপসারণ না করলে জনসাধারণ বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে ভুগছে।
রাস্তার দুই ধারে মারা গাছ নিয়ে একাধিকবার বিভিন্ন পত্রপত্রিকা বা অনলাইনে নিউজ হলেও কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেইনি বলে জানান এলাকাবাসী।
সে কারণে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় এলাকাবাসী।
























