সাতক্ষীরা 11:16 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় হোটেল টাইগার প্লাসে বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:10:20 am, Tuesday, 25 April 2023 338 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ দেশ বাঁচাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন। সাতক্ষীরা জেলা কংগ্রেসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী রেজাউল হোসেন বলেন, এ সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দেশের কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই। ফলে দুর্নীতি, টাকা পাচার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলছে অবাধে।

সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাসে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব সঠিকভাবে পরিচালিত না হলে সুশাসন প্রতিষ্ঠিত হয় না এবং দেশ করদরাজ্যে পরিণত হয়। এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত না হলে তৈরি হয় স্বেচ্ছাচারিতা এবং তার জন্য দরকার সুষ্ঠু নির্বাচন। নইলে জনগণের কোন ক্ষমতা থাকে না।

সাতক্ষীরা জেলা কংগ্রেসের আহবায়ক আলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস একক বা জোটগতভাবে অংশ গ্রহণ করবে। সে লক্ষ্যে সারাদেশে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে দলটি।

জেলা সদস্য সচিব মোঃ আদম আলীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ন্যাপের সাতক্ষীরা জেলা সভাপতি হায়দার আলী শান্ত, বাংলাদেশ জাসদের জেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা সদর উপজেলা কংগ্রেসের আহবায়ক মাওঃ আজিজুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, কলারোয়া উপজেলা কংগ্রেসের আহবায়ক ফিরোজ কামাল শিমুল, তালা উপজেলা কংগ্রেসের আহবায়ক একরামুল হক আসাদ, সদস্য সচিব তরিকুল ইসলাম, আশাশুনি উপজেলা কংগ্রেসের আহবায়ক নাজমুল হুদা, সদস্য সচিব আব্দুল হান্নান, শ্যামনগর উপজেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা কংগ্রেসের আহবায়ক নন্দিতা মন্ডল, সদস্য সচিব শেখ ওয়ালীউর রহমান, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহবায়ক অধ্যাপক নাজমুস সাদত, মাগুরা পৌর কংগ্রেসের আহবায়ক তরিকুল ইসলাম রাজু, সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির সেক্রেটারি মোঃ আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজ সেবক শফিউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় হোটেল টাইগার প্লাসে বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 12:10:20 am, Tuesday, 25 April 2023