সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : 01:58:31 am, Sunday, 18 December 2022 481 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ১৬ ডিসম্বের মহান বিজয় দিবস, বাঙ্গালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি স্বাধীনতার সুখ পেয়েছিল এদিন। জন্ম নিয়েছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ এবং নিজেদের একটি লাল-সবুজের পতাকা।
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। সেই বিজয়ের ৫১ বছর পূর্তির দিন শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ । দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্ক শহীদ মিনারে (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর সূর্যোদয়ের সাথে সাথে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি কে সাথে নিয়ে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এবং প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর সাতক্ষীরা স্টেডিয়ামে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করা হয়। পরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ সহ আওয়ামী লীগের নেতা কর্মী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
























