সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ময়নুদ্দীন গাজী ও মুজিবর রহমান নামে দুই হরিণ শিকারি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:25:39 pm, Thursday, 30 March 2023 414 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই শিকারিকে গ্রেপ্তার করেছেন কোবাদক স্টেশন বনকর্মীরা। ৩০শে মার্চ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সাপখালীর ভারানীর খাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস এর ছেলে ময়নুদ্দীন গাজী (৪২) ও মৃত বেলায়েত হোসেনের ছেলে মুজিবর রহমান (৫০)। তাঁরা উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দা।
এ সময় শিকারের কাজে ব্যবহৃত ৬৫০ ফুট ফাঁদসহ শিকার করা হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, কোবাদক স্টেশন ইনচার্জ ফারুক হোসেন গোপন সংবাদে অভিযান চালিয়ে দুই শিকারিকে আটক করেন। এ সময় শিকার করা হরিণের রান্না করা মাংসসহ ফাঁদ উদ্ধার করা হয়। আটকদের বন আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন

























