সাতক্ষীরা 1:28 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের দু’দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:13:23 pm, Tuesday, 25 July 2023 360 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা-কন্ঠ ডেক্স :প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সাতক্ষীরা আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন ৫ দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জিয়ারুল ইসলাম ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. কামরুজ্জামান ভুট্টো ও এড. এসএম আকবর আলী।

সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌসুলী এড. আব্দুল লতিফ জানান, আসামী চাঁদ পূর্বে গ্রেপ্তার থাকায় ২৩ জুলাই রোববার তাকে সাতক্ষীরায় দায়ের করা মামলায় শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিলো। আজ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হবার পর ২৫ মে তারিখে সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এড. সাইদুজ্জামান জিকো। এই মামলায় আজ আবু সাইদ চাঁদকে রিমান্ডে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের দু’দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : 02:13:23 pm, Tuesday, 25 July 2023