সাতক্ষীরা 12:43 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর ও রমজান উপলক্ষে সোয়াব’র উদ্যোগে কর্মহীন, দরিদ্র ও দুস্থ সাহায্যার্থে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও নলকুপ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:02:17 pm, Tuesday, 18 April 2023 271 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে কর্মহীন, দরিদ্র ও দুস্থ পীড়িত মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও নলকুপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে সদরের আখড়াখোলা বয়ারখোলা গ্রামে জান্নাতুল ফেরদাউস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সোয়াব’র পরিচালক ও বল্লী মো. মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামিলুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও নলকুপ বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সরকারের পাশা পাশি বেসরকারি উদ্যোগে অনেক সংগঠন জনগণের কল্যাণে কাজ করে থাকে। স্বেচ্ছাসেবী সংগঠন সোয়াব’র মহতী উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনটি ইতিপুর্বেও খাদ্য সামগ্রী ও নলকুপ বিতরণ করেছে। স্বেচ্ছাসেবী সংগঠন সোয়াব সব সময় অসহায় মানুষের পাশে থেকে সহায়তা দিয়ে যাচ্ছে। সংগঠনটি সফলতার সাথে তাদের কর্মকান্ড চালিয়ে যাবে এই প্রত্যাশা করি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবে ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবতাবুজ্জামান লাল্টু, মাওলানা মো. মোসলেম উদ্দীন, হাফেজ সালাউদ্দিন মো. বজলুর রহমান প্রমুখ। এসময় সোয়াব’র পক্ষ থেকে ৩০ টি কর্মহীন, দরিদ্র ও পীড়িত পরিবারের মাঝে ২০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, ৪০১টি পরিবারের মাঝে ঈদের উপহার এবং ২টি পরিবারের মাঝে নলকুপ বিতরণ করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ, সোয়াব’র সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহিদ বিন মশিউর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর ও রমজান উপলক্ষে সোয়াব’র উদ্যোগে কর্মহীন, দরিদ্র ও দুস্থ সাহায্যার্থে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও নলকুপ বিতরণ

আপডেট সময় : 10:02:17 pm, Tuesday, 18 April 2023