সাতক্ষীরা 8:20 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় দুটি ক্লিনিক ও এক বিরিয়ানি হাউজকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:41:05 pm, Tuesday, 5 March 2024 283 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় দুটি ক্লিনিককে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ঢাকা বিরিয়ানী হাউজকে ৬ হাজার জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে দুটো পর্যন্ত শহরের সদর হাসপাতাল এলাকার স্বপ্ন ক্লিনিক এবং ডিজিটাল হরমন ল্যাবে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় স্বপ্ন ক্লিনিকের ডায়াগনস্টিকের লাইসেন্স না থাকায় সেটি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিজিটাল হরমন সেন্টারের কোন অনুমোদন না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে শহরের খুলনারোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজের খাবারে মুরগির পাখনা থাকায় ৬ হাজার জরিমানা করা হয়।
তবে ডিজিটাল হরমন ল্যাবের মালিক জাকির হোসেন বলেন, তিনি লাইসেন্সের জন্য আবেদন করেছেন। কিন্তু এখনো পায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অভিযান ডা: জয়ন্ত সরকারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ বলেন, অনুমোদন না পাওয়া পর্যন্ত কেউ প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। যারা অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় দুটি ক্লিনিক ও এক বিরিয়ানি হাউজকে জরিমানা

আপডেট সময় : 04:41:05 pm, Tuesday, 5 March 2024