সাতক্ষীরা 4:22 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:17:10 pm, Wednesday, 11 January 2023 507 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা সাহিত্য মেলা ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যা লী, আলোচনা সভা, কর্মশালা, প্রবন্ধ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সংস্কৃতিক মন্ত্রণালয়ের অর্থায়ণে ও বাংলা একাডেমির সহযোগিতায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা সাহিত্য মেলা ২০২৩ এর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাহিত্য মেলা মানে একটি উৎসব ও সাহিত্যিকদের মিলন মেলা। এই উৎসবটিকে সর্বস্তরের মানুষের সামনে তুলে ধরতে হবে এবং ছড়িয়ে দিতে হবে। আমাদের বাঙালীদের দুটি গৌরবের ইতিহাস আছে। একটি হচ্ছে ভাষা আন্দোলন আর একটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। ভাষার দাবীতে রক্ত দেওয়া বিশ্বে কোন দেশ নেই এবং দেশের স্বাধীনতার জন্য এত মানুষের রক্ত দেওয়া বিশ্বে কোন জাতি নেই।

কবি-সাহিত্যিকদের লেখনীর মাধ্যমে দেশের এই সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।” জেলা সাহিত্য মেলার আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জোহরা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, বাংলা একাডেমির ইমরুল উপপরিচালক ইউসুফ প্রমূখ।

আলোচনা সভা পূর্বে জেলা সাহিত্য মেলা উপলক্ষে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য
র্যা লী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যা লীটি জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় গিয়ে মিরিত হয়।

এ সময় জেলার প্রশাসনিক কর্মকর্তাসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোধন

আপডেট সময় : 05:17:10 pm, Wednesday, 11 January 2023