সাতক্ষীরা 4:09 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:53:21 pm, Friday, 28 July 2023 273 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরায় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার ২৮শে জুলাই সকাল ৮টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারের উত্তর পাশে রাধাগোবিন্দ মন্দিরের সমানে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ সুজাউদ্দিন ওরফে সুজা (৩২)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর রায়টা গ্রামের মৃত গোপাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, নিহত সুজা সকালে মোটরসাইকেলে কলারোয়ার দিকে থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। পতিমধ্যে সকাল ৮টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারের উত্তর পাশে রাধাগোবিন্দ মন্দিরের সমানে পৌছালে রাস্তার পাশে দাঁড়ানো একজন মানষিক প্রতিবন্ধি তার দিকে একটি লাঠি উচালে তিনি মোটরসাইকেলে ডান দিকে সরিয়ে নেয়ার চেষ্টা করেন। ঠিক এ সময় পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ডাম্পার ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।

খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক ডাম্পার ট্রাকটি আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : 03:53:21 pm, Friday, 28 July 2023