সাতক্ষীরা 12:13 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, এলাকাবাসীর সড়ক অবরোধ ও ভাংচুর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:31:44 pm, Monday, 21 August 2023 255 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ট্রাকচাপায় ওহি সুলতানা(৭) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা হাফিজা খাতুন গুরুতর আহত হয়েছে।
নিহত শিশু সদর উপজেলার আলিপুর তালবাড়িয়া গ্রামের মিতুল গাজীর কন্যা।

আজ সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা দীর্ঘসময় সড়ক অবরোধ করে ও ঘাতক ট্রাকটি ভাংচুর করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ভ্যানযোগে সপরিবারে ভোমরা বন্দর অভিমুখে যাচ্ছিলো শিশুটি। এসময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১১-৭৪৮৫) ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ওহি সুলতানা।
ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার এএসআই রাজু আহমেদ জানান, ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি হেলপার চালাচ্ছিলো বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, এলাকাবাসীর সড়ক অবরোধ ও ভাংচুর!

আপডেট সময় : 06:31:44 pm, Monday, 21 August 2023