সাতক্ষীরা 2:24 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্টাটিকস’র উদ্যোগে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:46:25 pm, Saturday, 18 March 2023 383 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের মাধ্যমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কমালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুসহ তাঁর শহিদ পরিবার, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদ ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমিসহ আপনারা সকলে একটি সুন্দর সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখি। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় পারে স্বপ্ন বাস্তবায়ন করতে। আমরা বসবাস করি একটি বি গ্রেডের জেলায়। আমাদের সাতক্ষীরাকে এ গ্রেডের জেলায় রুপান্তরিত করতে হবে। এ ক্যাটাগরির জেলা করতে সকলের সহযোগিতা দরকার। অনেক জেলায় ১০/১২ লক্ষ মানুষের বসবাস সেখানে আমাদের জেলায় ২২/২৩ লক্ষ মানুষের বসবাস। তুলনা অনুযায়ী আমাদের জেলায় উন্নয়নে অন্য জেলার থেকে কম বরাদ্ধ পায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখা-পড়ার চালিয়ে যাওয়ার জন্য স্টাটিকস এর এই আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের সফলতার জন্য অনন্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, স্টাটিকস’র সহ-সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, স্টাটিকস’র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ান আলী, নির্বাহী সদস্য মো.আব্দুর রব ওয়ার্ছি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. অপূর্ব মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিবুর রহমান বাবলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শিক্ষা ও উপবৃত্তি সম্পাদক মো. আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য ও এম আর পরিবহনর চেয়ারম্যান মো. নুরুল হক, মো. মিজানুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অস্বচ্ছল পরিবারের মেধাবী ১০০ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ, স্কেল বক্স, খাতা ও কলম। এসময় স্টাটিকস’র সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাটিকস’র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্টাটিকস’র উদ্যোগে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : 10:46:25 pm, Saturday, 18 March 2023