সাতক্ষীরা 10:20 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরাসহ দেশব্যাপী ৫১টি জেলায় ১০০টি মহাসড়ক ভার্চুয়ালে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:58:34 pm, Wednesday, 21 December 2022 519 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরাসহ দেশব্যাপী ৫১টি জেলায় ২০০০কিলোমিটার উন্নয়নকৃত ১০০টি মহাসড়ক এর উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের সাবিক আয়োজনে বুধবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হল থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালে সংযুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নিবাহী প্রকৌশলী মো. আজহারল ইসলাম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নিবাহী প্রকৌশলী সুজায়েত হোসেন, সওজ’র উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দীন, উপবিভাগীয় প্রকৌশলী মো. মতিয়ার রহমান, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন প্রমুখ।
২০২১ কিলোমিটার মহাসড়কের মধ্যে ২০৬ দশমিক ৫৪ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৬২১ দশমিক ৬৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১১৯৩ দশমিক ৩৪ কিলোমিটার জেলা মহাসড়ক। এসব মহাসড়ক নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ১৪ হাজার ৯১৫ কোটি টাকা।
১০০টি মহাসড়কের মধ্যে ঢাকা বিভাগে ৬৫৩ দশমিক ৬৬ কিলোমিটারের ৩২টি; ময়মনসিংহে ১৪২ দশমিক ৪৮ কিলোমিটারের ৬টি; চট্টগ্রামে ২৫৮ দশমিক ৯০ কিলোমিটারের ১৫টি; সিলেটে ১০৬ দশমিক ১৮ কিলোমিটারের ৪টি; খুলনায় ৩৫২ দশমিক ২৬ কিলোমিটারের ১৬ টি; রাজশাহীতে ১৯৬ দশমিক ৮৭ কিলোমিটারের ৮টি; রংপুরে ২০৩ দশমিক ৯৫ কিলোমিটারের ১৫টি এবং বরিশাল বিভাগে ১০৭ দশমিক ২৬ কিলোমিটারের ৪টি মহাসড়ক।
উল্লেখ্য, খুলনা বিভাগে ৮টি জেলায় ১৬টি মহাসড়ক উন্নয়ন, মোট ৩৫২ কিলোমিটার মহাসড়ক ব্যয় ১৫৬৮ কোটি টাকা, সাতক্ষীরা জেলায় খুলনা -চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক (আর-৭৬০) সড়ক উন্নয়ন মোট ২৪.৮০ কিলোমিটার সড়ক, ব্যয় ১১০.২৩ কোটি টাকা। ভার্চয়ালে সাতক্ষীরা প্রান্তে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরাসহ দেশব্যাপী ৫১টি জেলায় ১০০টি মহাসড়ক ভার্চুয়ালে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

আপডেট সময় : 03:58:34 pm, Wednesday, 21 December 2022