সাতক্ষীরা 3:19 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার সাবেক এসপি মঞ্জুরুল কবীরসহ ২৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:30:00 pm, Monday, 19 August 2024 251 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে তৎকালিন ছাত্র শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমানকে হত্যাসহ ৭জনকে গুলি করার অভিযোগে মামলা দায়ের করা হয়।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫৪) বাদী হয়ে ভাই আমিনুর রহমান হত্যাসহ ৭ জনকে গুলিবিদ্ধ করার ঘটনার বিচার চেয়ে এ মামলা দায়ের করেন।

আদালতে বাদী পক্ষের আইনজীবী এ্যাড. আবুল কালাম বাবলা মামলার আর্জি বর্ণিত অভিযোগ সম্পর্কে বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনার নামে তৎকালিন ছাত্র শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমানকে গুলি করে হত্যা করে করা হয়।

এসময় মেসে থাকা আরো ৭ জনের শরীরের বিভিন্ন স্থানে পুলিশ বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন মামলাটি দায়ের করা সম্ভব হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় সুষ্ঠু প্রতিকারের প্রত্যাশায় মামলাটি দায়ের করতে বিলম্ব হয়েছে। মামলার ধারা দন্ডবিধির ৩০২/৩৪।

উক্ত মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলেন, সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম রনি, যুবলীগ নেতা এস.এম ইউসুফ সুলতান, ডিবি পুলিশ সদস্য আলি হোসেন, কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোকছেদ সরদারের ছেলে মোঃ বাবর আলী, পুলিশের এসআই আবুল কাশেম, হুমায়ূন কবীর, বিধান কুমার বিশ্বাস, ইয়াছিন আলী, পুলিশের এএসআই লিটন বিশ্বাস, কনস্টেবল জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন, জিল্লুর রহমান, বাবুল হোসেন, ফারুখ হোসেন, শেখ আলম, এসআই আব্দুল হান্নান, হান্নান শরীফ, আবুজার গিফারী, হাবিবুর রহমান, কনস্টেবল রাসেল মাহমুদ, ওমর ফারুক, আব্দুর রহমান, আবিদুর রহমান, আসাদুজ্জামান ও বদরুল আলম।

আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার সাবেক এসপি মঞ্জুরুল কবীরসহ ২৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : 11:30:00 pm, Monday, 19 August 2024