সাতক্ষীরা 2:04 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে ১৭জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:13:31 pm, Wednesday, 28 December 2022 626 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে ১৭জন আহত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা দুইটার দিকে উপজেলা সদরের গোপালপুর এলাকায় ঐ সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের উপজেলা কমিটি নিয়ে পদ বঞ্চিত রাজু মন্ডল ও সদ্য গঠিত কমিটির সভাপতি আব্দুল হাকিম সবুজ সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রাজু মন্ডলসহ, রঞ্জ বিল্লাল হোসেন, সুরেশ মন্ডল, শরিফুল ইসলাম ও হাসানুজ্জামান রিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ি করেছে। বিনা উস্কানীতে নিজেদের উপর হামলা চালানোর দাবি করে এ ঘটনায় তারা আইনের আশ্রয় নেয়ার কথা জানিয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে উপজেলা কমিটি বিলুপ্তির পর চলতি সপ্তাহে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। আব্দুল হাকিম সবুজকে সভাপতি ও মাহাবুব বাবুকে সদ্য গঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদমান এ দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম সবুজ জানান কমিটি ঘোষনার পর মঙ্গলবার এলাকায় ফিরলে উপজেলার বিভিন্ন অংশ হতে কর্মী সমর্থকরা তাকে শুভেচ্ছা জানায়। বেলা দুইটার দিকে কয়েকজন সহযোগীকে নিয়ে বাড়িতে যাওয়ার পথে গোপালপুর এলাকায় পৌছালে রাজুর নেতৃত্বে ২৫/৩০ জন তার উপর হামলা করে। এসময় হামলাকারীরা তাদের ব্যবহৃত কয়েকটি মটর সাইকেল ভাংচুর করে বলেও তিনি দাবি করেন। হামলার ঘটনায় তার ৮ জন কর্মী সমর্থক আহত হলেও এক যুবলীগ নেতাসহ তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। এঘটনায় উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে শ্যামনগর থানায় অভিযোগ করবেন বলেও জানান ছাত্রলীগ সভাপতি।

আহত রাজু মন্ডল জানায় কর্মী সমর্থক বেষ্ঠিত হয়ে আব্দুল হাকিম সবুজ দুপুরের পর শো-ডাউন নিয়ে গোপালপুর এলাকায় যায়। এসময় তার(সবুজ) সাথে থাকা বহর থেকে কর্মী সমর্থকসহ তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়। এক পর্যায়ে সেখানে উপস্থিত এলাকাবাসী প্রতিবাদ করলে সবুজের নেতৃত্বে তার সাথে থাকা ৩০/৩৫ কর্মী সমর্থক তাদের উপর হামলা করে। হামলাকারীদের হাতে বৃদ্ধ পিতাসহ ও সে নিজেসহ তার ৭ কর্মী সমর্থক মারাত্বকভাবে আহত হয়েছে বলে তিনি দাবি করেন। রাজু আরও জানায় তার বাবা দীর্ঘ তিন দশক ধরে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ালীগের সভাপতি। হামলার সাথে জড়িতরা তার বৃদ্ধ বাবাকে পর্যন্ত রেহাই দেয়নি দাবি করে তিনি বলেন তাদের বসত ঘরও ভাংচুর করা হয় হামলার সময়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে জানিয়ে তিনি বলেন দু’পক্ষ লিখিত অভিযোগ করায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে ১৭জন আহত

আপডেট সময় : 04:13:31 pm, Wednesday, 28 December 2022