সাতক্ষীরা 12:54 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:25:21 pm, Friday, 15 November 2024 201 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শিক্ষক প্রতিনিধি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় শহরের আল-আমিন ট্রাস্ট সম্মেলন কক্ষে এ শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল হক মাধ্যমিক শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার কমিটি অনুমোদন করেন।

জেলার সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. গোলাম কিবরিয়া কে সভাপতি ও কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদিউজ্জামান খানকে সেক্রেটারি মনোনিত করে আগামী ২ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি শিক্ষক প্রতিনিধিদের প্রশ্নত্তোর পর্ব শেষে সরকারী এবং বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, স্বীকৃত প্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয় এবং শিক্ষক কর্মচারিদের

জাতীয়করণ, সিলেবাসে আধুনিক নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন বিষয় সমূহ সংযুক্ত করার প্রচেষ্টা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষকদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা সহ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কল্যাণ ও উন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত রাখা এবং শিক্ষকগণের ন্যায়সংগত দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে যথাযথ ও সক্রিয় ভূমিকা পালনের জন্য উপস্থিত শিক্ষকদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক এডুকেশন সোসাইটির কার্যকরী কমিটির সদস্য ও শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও মাওলানা আজিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : 11:25:21 pm, Friday, 15 November 2024