সাতক্ষীরা 1:05 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি ভারতে রপ্তানি হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:48:20 pm, Sunday, 15 October 2023 249 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক :সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে সামুদ্রিকের পাশাপাশি উৎপাদন করা হচ্ছে মিঠাপানির শুঁটকি। তিন-চার বছর ধরে এ শুঁটকি উৎপাদন হচ্ছে। এসব শুঁটকি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে পাশের দেশ ভারতে। এছাড়া উত্তরবঙ্গ ও চট্টগ্রামে রপ্তানি হচ্ছে এ অঞ্চলের শুঁটকি।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বলেন, ‘মিঠাপানির শুঁটকি উৎপাদনে সম্ভাবনাময় সাতক্ষীরা জেলা। বছরে লক্ষাধিক টন সাদা মাছ উৎপাদন হয় উপকূলীয় এ জেলায়, যা স্থানীয় আমিষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি ভারতেও রপ্তানি হয়। গত তিন-চার বছর বিচ্ছিন্নভাবে কিছু ব্যবসায়ী মিঠাপানির মাছ দিয়ে শুঁটকি তৈরি করছেন।

তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য বা পরিসংখ্যান নেই আমার দপ্তরে। শুঁটকি উৎপাদনে কৃষক বা ব্যবসায়ীরা এগিয়ে এলে এ জেলায় বছরে বিপুল পরিমাণ শুঁটকি উৎপাদন সম্ভব, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে।’

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার শুঁটকি উৎপাদনকারী শুভাষ কর্মকার বলেন, গত তিন-চার বছর শুঁটকি উৎপাদন করেন তিনি। এসব শুঁটকির মধ্যে সিলভার কার্প, বাটা, তেলাপিয়া, পুঁটি ও মৃগেল রয়েছে। প্রতি মাসে সাত-আট হাজার কেজি শুঁটকি উৎপাদন করেন তিনি। তার উৎপাদিত শুঁটকি নীলফামারীর সৈয়দপুর ও চট্টগ্রামে সরবরাহ করেন তিনি। সাতক্ষীরার মিঠাপানির শুঁটকির ব্যাপক চাহিদা রয়েছে উত্তরবঙ্গ ও চট্টগ্রামে। বর্তমানে প্রতি মণ শুঁটকি পাইকারি বিক্রি করছেন ১৮-২০ হাজার টাকা। শুঁটকি উৎপাদনে সম্ভাবনাময় সাতক্ষীরা জেলা। এ অঞ্চলে বিভিন্ন প্রজাতির মিঠাপানির মাছ উৎপাদন হয়।

বিনেরপোতার শুঁটকি ব্যবসায়ী সুশান্ত কুমার জানান, স্থানীয়ভাবে কম দামের বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে শুঁটকি তৈরি করেন তিনি। পরবর্তী সময়ে এসব শুঁটকি দেশের বিভিন্ন এলাকার পোলট্রি ও মাছের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। এছাড়া সিলভার কার্প, মৃগেলসহ অন্যান্য কার্পজাতীয় মাছ শুঁটকি করে সৈয়দপুর ও চট্টগ্রামে সরবরাহ করেন।

সৈয়দপুরের শুঁটকি ব্যবসায়ী মোঃ সাহাবুদ্দিন জানান, প্রতি মৌসুমে সাতক্ষীরা জেলা থেকে উল্লেখযোগ্য পরিমাণ শুঁটকি সংগ্রহ করেন তিনি। এসব শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি ভারতে রপ্তানি করেন। এর মধ্যে সিলভার কার্পের শুঁটকি দেশের বাজারে সরবরাহ করা হয় এবং পুঁটি ভারতে রপ্তানি করেন। সাতক্ষীরায় যে পরিমাণ মিঠাপানির মাছ উৎপাদন হয়, তার একটি অংশ থেকে উৎপাদন হয় শুঁটকি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি ভারতে রপ্তানি হচ্ছে

আপডেট সময় : 03:48:20 pm, Sunday, 15 October 2023