সাতক্ষীরার নলতা শরীফে ৬০ তম ওরছ শুরু।
- আপডেট সময় : 12:14:57 am, Friday, 9 February 2024 375 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক,দার্শনিক, সমাজসেবক, সুফী-সাধক, পীরে কামেল হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬০ তম বার্ষিক ওরছ শরীফ নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি মাননীয় সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি স্যারের দিকনির্দেশনায় ২৬,২৭,২৮ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ ৯,১০,১১ ফেব্রুয়ারি ২৪ রোজ শুক্রবার, শনিবার ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরইমধ্যে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে দায়িত্ব বন্টন করে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। গেট, প্যান্ডেল, লাইটিংসহ নানান প্রস্ততিতে নলতা শরীফ এলাকায় এখন ধর্মীয়- ভাবগাম্ভীর্য পরিবেশ ও সাজ সাজ রব বিরাজ করছে যাতে ওরছ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রোভার স্কাউট, স্কাউট, জনপ্রতিনিধি, আনসার, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তৎপর ভূমিকায় আছেন।





























