সাতক্ষীরার কালীগঞ্জে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু
- আপডেট সময় : 05:31:13 pm, Wednesday, 10 May 2023 303 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা কালীগঞ্জে পানিতে ডুবে জাহানারা খাতুন (৯১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ ১০ই মে বুধবার সকালে বাড়ির পাশে খালে পড়ে তাঁর মৃত্যু হয় বলে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা।
জাহানারা খাতুন উপজেলার রতনপুর ইউনিয়নের বাগমারি গ্রামের আসির উদ্দিনের স্ত্রী।
জাহানারা খাতুনের ছোট ছেলে জাহাঙ্গীর আলম বলেন, আমার মা বিদ্যুৎ না থাকায় খুব সকালে প্রচণ্ড গরমে বাড়ির পাশে খালের পাড়ে বসে ছিল। পরে সকালে মায়ের মরদেহ খালের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে থানায় খবর দিই।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক এস,আই আবুল হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিক ভাবে অস্বাভাবিক কিছু মনে হয়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






























