সাতক্ষীরা 4:59 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় সার সিন্ডিকেট করে ৩৯ কোটি টাকা লোপাটের প্রমাণ পেলো দুদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:06:01 pm, Tuesday, 14 January 2025 307 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশী দামে সার বিক্রি ও বছরে কৃষকের ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনার প্রমাণ পেয়েছে দুদক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে অভিযান চালায় দুদক।

এ অভিযানের নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। অভিযান শেষে তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সাতক্ষীরায় সার বিক্রি হচ্ছে। এ ছাড়া সিন্ডিকেট করে কৃষকের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে এটির সত্যতা আমরা পেয়েছি। দিনভর মাঠ পর্যায়ে অভিযান করেছি। বাস্তব চিত্র কৃষি উপ-পরিচালককে জানানো হয়েছে। তিনিও বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, এখন বিষয়টি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে লিখিতভাবে জানানো হবে। পরবর্তীতে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে দুপুরে পাটকেলঘাটার অবৈধ সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে অভিযান পরিচালনা করে দুদকের আভিযান দলটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় সার সিন্ডিকেট করে ৩৯ কোটি টাকা লোপাটের প্রমাণ পেলো দুদক

আপডেট সময় : 09:06:01 pm, Tuesday, 14 January 2025