সাতক্ষীরা 3:20 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:59:41 pm, Wednesday, 2 October 2024 173 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) সাতক্ষীরা আমলী আদালত ২-এর বিচারক মো: সালাউদ্দীন মামলাটি আমলে না নিয়ে ২০৩ ধারা মোতাবেক খারিজ করে দেন।

এর আগে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যা চেষ্টার অভিযোগে ৩০ সেপ্টেম্বর মামলাটির আবেদন করেছিলেন জেলার কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম। মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছিলেন বিচারক।

মামলার বিবরণীতে তিনি শেখ হাসিনাকে ক্ষমতালোভী, মানবতাবিরোধী ও স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার অভিযোগ এনেছিলেন।

সাতক্ষীরা আমলী আদালত-২ এর পেশকার রিজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

আপডেট সময় : 10:59:41 pm, Wednesday, 2 October 2024