সাতক্ষীরা 11:41 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:03:16 pm, Saturday, 8 February 2025 145 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী শনিবার বিকাল চারটায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে নিউইয়ার্ক ভিত্তিক সংগঠন সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন গণমাধ্যমকে জানান, ৫টি জেলার দায়িত্বশীল ৩০ জন ব্যাক্তি এ আয়োজনে অংশগ্রহণ করেছেন।

এই আয়োজন উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আক্তার।

সাতক্ষীরার মোজাফফার গার্ডেনের ওয়াটার কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালা ও ব্রিফিংয়ে এষা হোসেন জানান, সাতক্ষীরাসহ ৫টি জেলা পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সাতার শেখানো, শিশু যত্নকেন্দ্র এরমধ্যে অন্যতম। ৪৫ টি উপজেলায় ৩ লাখ ৬০ হাজার শিশুকে এ পর্যন্ত সাতার শেখানোর আওতায় আনা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিনারগোস প্রোগ্রাম ম্যানেজার এম রিজওয়ান খান, মোর্শেদ খান চৌধুরী, গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন সমষ্টি’র প্রোগাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর শরীফুল্লাহ কায়সার সুমন।

শুক্রবার থেকে চলা এই কর্মশালা শেষ হবে সোমবার। সিনারগোজ ইন্টারন্যাশনাল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আইসিবিসি প্রকল্প,বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন), ব্র্যাক, সিআইপিআরবি, আইডাব্লিউএফ, উত্তরণ, পদেক্ষেপ ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমস্টি ফাউন্ডেশন এর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আপডেট সময় : 10:03:16 pm, Saturday, 8 February 2025