সাতক্ষীরা 4:56 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় যুবলীগ আহ্বায়কসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলায় ৯ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:16:18 pm, Thursday, 20 February 2025 203 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে আলাউল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম।

সাতক্ষীরায় সরকার উৎখাতের ষড়যন্ত্র, রাস্তা ও কালভার্টে অগ্নিসংযোগ, ত্রাস সৃষ্টি ও সরকারি সম্পদ নষ্টের অভিযোগে জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানসহ ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা মোড়ে যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার উৎখাতের পরিকল্পনায় জড়ো হয়। তারা বাঁশ, লাঠি, লোহার রড, কুড়াল ও দা নিয়ে রাস্তা ও কালভার্টে অগ্নিসংযোগ করে এবং সরকারি সম্পদ বিনষ্ট করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের (৫৫), সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক (৬৭), সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগ নেতা খন্দকার আওরঙ্গজেব (৩৭), ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীন (৪০), আলীপুর চেক পোষ্ট এলাকার মৃত ফজর আলী সরদার ছেলে সেলিম হোসেন (৪৫), হাড়দ্দহ গ্রামের নুর আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪৫), পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. হান্নান গাজী (৫৪), সদরের বেতলা গ্রামের মৃত আলেক সরদারের ছেলে আতাউল হক সরদার আতা (৫৪) ও বেতলা গ্রামের মৃত আবুল কাশেম সরদারের ছেলে মোঃ নাজমুল হোসেন (৩৫)।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক বলেন, ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় যুবলীগ আহ্বায়কসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলায় ৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : 11:16:18 pm, Thursday, 20 February 2025