সাতক্ষীরা 11:14 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে দু’দিনে এলো ৯৯০ মেট্রিক টন পেঁয়াজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:41:49 am, Wednesday, 7 June 2023 281 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : পেঁয়াজ আমদানির অনুমতি প্রাপ্তির দ্বিতীয় দিনে মঙ্গলবার (৬ জুন) বিকেল ৩টা পর্যন্ত ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এসেছে ১২টি ট্রাকে ৩৬০ মেট্রিকটন পেঁয়াজ। ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে এসব ট্রাক বাংলাদেশে আসে। এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে আরও ৬০ থেকে ৬৫টি পেঁয়াজবাহী ট্রাক এই স্থলবন্দরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

এর আগে, সোমবার এ বন্দর দিয়ে ১১টি ট্রাক ৩৩০ মেট্রিকটন পেঁয়াজ দেশে আসে এ নিয়ে দুদিনে মোট ৯৯০মেট্রিকটন । সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান এতথ্য জানান। এদিকে, পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় ইতোমধ্যে বাজারে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যটির দাম। ব্যাবসায়ীদের ধারণা, কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম বাজারে ৩০-৩৫ টাকার মধ্যে চলে আসবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, প্রতি টন পেঁয়াজ ২২০-২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জানান, আজ ভোমরা স্থলবন্দরে ১২টি ট্রাকে প্রায় ৩৬০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ প্রবেশ করেছে। সন্ধ্যা ৬টার মধ্যে আরো ভারতীয় ট্রাক পেঁয়াজ নিয়ে এই বন্দরে প্রবেশ করবে। সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, যেহেতু ভারতীয় পেঁয়াজ আবারো বাংলাদেশে আসা শুরু হয়েছে এর ফলে পেঁয়াজের দাম দেশের বাজারে অনেকটা কমে যাবে। প্রসঙ্গত, দেশি পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এরপর থেকে বাজারে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। অল্প কিছুদিনের মধ্যে এই খাদ্যপণ্যটির ১০০ টাকা পর্যন্ত খোলা বাজারে বিক্রি হতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে দু’দিনে এলো ৯৯০ মেট্রিক টন পেঁয়াজ

আপডেট সময় : 02:41:49 am, Wednesday, 7 June 2023