সাতক্ষীরা 10:54 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:56:26 pm, Sunday, 12 January 2025 171 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। ১২ জানুয়ারী রবিবার ভোর ৫টার দিকে কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির আওতাধীন গোয়ালপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে এ তথ্য জানো হয়।

আটক দুই বাংলাদেশী নাগরিক হলেন, কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ আজিজুল ইসলাম (৫০) ও যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের মশিউর রহমানের ছেলে মোঃ আনিসুর রহমান (১৮)।

বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পারপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির হাবিলদার মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এসময় সেখান থেকে উক্ত দুই বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক দুই বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশী আটক

আপডেট সময় : 09:56:26 pm, Sunday, 12 January 2025