সাতক্ষীরা 2:20 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় বালিথা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে ইমামসহ ৪ জনকে কুপিয়ে জখম, ২ জনের অবস্থা আশংকা জনক। 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:11:32 pm, Saturday, 2 November 2024 221 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: জমিতে লাগানো গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় একই পরিবারের চারজনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জখমীরা হলেন বালিথা শেখপাড়া গ্রামের দাউদ আলী শেখ (৬৫), তার স্ত্রী হাফিজা খাতুন (৬০), ছেলে হাফিজুল ইসলাম (৩৫) ও আব্দুল্লাহ শেখ (৩০)।

জখমীদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আশংকা জনক অবস্থায়  ভর্তি করা হয়েছে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদ আলী শেখের জমিতে তারই লাগানো একটি মেহগনি গাছ জোরপূর্বক কাটতে যায় একই গ্রামের প্রতিপক্ষ ইনসাফ শেখ (৫০), স্ত্রী  আকলিমা ওরফে মোসলেমা (৪৫) ও তার ছেলে মোজাহিদ শেখ(২৮), আজিজুল শেখ(৪০) ও তার ছেলে মাহফুজ শেখ(২০), আবু বক্কারের ছেলে মফিজুল বাবু (৩৮)সহ অজ্ঞাতনামা কয়েকজন।

দেশীয় অস্ত্র দা, কুড়াল, শাবল নিয়ে তারা গাছটি কাটতে গেলে দাউদ আলী শেখ ও তার দুই ছেলেসহ স্ত্রী বাধা দেয়। এসময় প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। জখমীদের উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।

সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্র জানায়, জখমীদের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। জখমীদের প্রত্যেকের অবস্থা গুরুতর এবং ২ জনের অবস্থা আশংকা জনক। তাদের প্রত্যেকের মাথায় ১০থেকে ১৫টি পর্যন্ত সেলাই দিতে হয়েছে।

সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত  অফিসার ইনচার্জ শামিনুল হক জানান – বালিথায় ৪ জনকে কুপিয়ে মারাত্মক জখমের ঘটনায় এজাহার পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ঘটনা সত্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই ইসমাইল হোসেন জানান- আমি ঘটনা স্থলে গিয়েছিলাম,ঘটনা সত্য হওয়ায় ওসি সাহেবকে জানিয়েছি এবং এব্যাপারে নিয়মিত মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বালিথা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে ইমামসহ ৪ জনকে কুপিয়ে জখম, ২ জনের অবস্থা আশংকা জনক। 

আপডেট সময় : 08:11:32 pm, Saturday, 2 November 2024